ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে: জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

৪৪ টাকার লেবু ১২০ টাকা হালি দরে বিক্রি করায় জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হবিগঞ্জে ৪৪ টাকায় কেনা লেবু ১২০ টাকা হালি দরে বিক্রির অভিযোগে দোকানিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জেলা শহরের চৌধুরী বাজারে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাজারের লেবু বিক্রেতা ফরিদ মিয়ার কাগজপত্র খতিয়ে দেখা যায়, তিনি ৪৪ টাকা হালিতে লেবু কিনে এনেছেন। কিন্তু ১২০ টাকা হালি দরে বিক্রি করছেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভিযানে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ফল বিক্রেতা তাজুল ও সুজন এবং আলু বিক্রেতা প্রতিষ্ঠান তাহমিদ এন্টারপ্রাইজকেও জরিমানা করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তিনি বলেন, চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রমজানে পুলিশকে সঙ্গে নিয়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৪৪ টাকার লেবু ১২০ টাকা হালি দরে বিক্রি করায় জরিমানা

আপডেট সময় : ০৪:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪