ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জে অপহরণ-চাঁদাবাজি মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের নুসরাতকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ বজ্রপাতের সময় জীবন বাঁচাতে পারে ‘৩০-৩০ নিয়ম’ বিদ্যুতের কোনো লোডশেডিং নেই, যেটা ছিল সাময়িক: বিদ্যুৎমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র ও হাজী শরীয়তুল্লাহর বংশধর বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় শিবগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ

পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়, তামিলনাড়ুতে বিজয়ের চমক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বিশাল জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে, তামিলনাড়ুতে বড় ধরনের চমক দেখিয়েছে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। কেরালায় ১০ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ।

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ২০২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস (এআইটিসি) পেয়েছে মাত্র ৭১টি আসন। এছাড়া কংগ্রেস ২টি এবং সিপিআই(এম) ১টি আসন পেয়েছে।

তামিলনাড়ু

তামিলনাড়ুর রাজনীতিতে কয়েক দশকের দ্রাবিড় আধিপত্য ভেঙে ইতিহাস গড়েছে অভিনেতা বিজয়ের দল টিভিকে। প্রথমবার নির্বাচনে লড়েই ১০৫টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে তারা। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে ডিএমকে ৫৮ এবং এআইএডিএমকে ৪৬টি আসন পেয়েছে।

কেরালা ও আসাম

কেরালার ১৪০টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরছে। এর মাধ্যমে সেখানে এলডিএফ-এর ১০ বছরের শাসনের ইতি ঘটল। কেরালায় কংগ্রেস ৬৩ এবং সিপিআই(এম) ২৬টি আসন পেয়েছে।

আসামে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ১২৬টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন। ফলে মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা নিজের ক্ষমতা ধরে রাখছেন। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ক্ষমতা ধরে রেখেছে এনডিএ।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়, তামিলনাড়ুতে বিজয়ের চমক

আপডেট সময় : ০৩:৪১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬