ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রী আজ চীন সফরে যাচ্ছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক: তিন দিনের সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চীনে এটি তার প্রথম সফর। মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। বিএনপি ক্ষমতায় আসার পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন।

বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচিত চীন। সে কারণেই পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। চীন সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চীন সফরকালে আগামীকাল ৬ মে বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের মধ্যে বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সংকট, উন্নয়ন প্রকল্প, বাণিজ্য, বিনিয়োগ, পানি ব্যবস্থাপনায় সহায়তা, প্রতিরক্ষা সহায়তা, রোহিঙ্গা ইস্যু ইত্যাদি বিষয়ে আলোচনা হতে পারে।

একই দিনে চীনের উন্নয়ন মন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন তারা। এ ছাড়া চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গেও বৈঠক হবে। পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তারা কুনমিং হয়ে বেইজিং পৌঁছাবেন। সফর শেষে আগামী ৭ মে তারা ঢাকা ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পররাষ্ট্রমন্ত্রী আজ চীন সফরে যাচ্ছেন

আপডেট সময় : ০৩:৪৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬