ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামেক হাসপাতালকে ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে মানববন্ধন ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : শিক্ষামন্ত্রী জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে: মাহমুদুর রহমান হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ শ্যামলীর কুখ্যাত চাঁদাবাজ যুবদল নেতা মঈন গ্রেফতার জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী অর্ধেক সত্য বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন: দিলারা চৌধুরী আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে

এমভি আবদুল্লাহ জাহাজে ৪ জলদস্যুর ছবি প্রকাশ করল ভারতীয় নৌবাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারত মহাসাগরে সোমালিয় জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহ জাহাজে অবস্থানরত জলদস্যুদের চারজনের ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার বিকেল ৫টার দিকে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্রের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করা হয়। ইন্ডিয়া টুডে ও জি নিউজে এ নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে।

জি নিউজ জানায়, ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, গত ১২ মার্চ এমভি আব্দুল্লাহ নামের জাহাজটি থেকে তারা সাহায্যের আবেদন পান।

প্রথমে তাদের একটি নজরদারি বিমান মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফ্ট এলআরএমপি পি-৮১ জাহাজটির কাছে গিয়েছিল। কিন্তু বিমানটি নাবিকদের সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয়।

আজকালতক অনলাইন জানায়, গত বৃহস্পতিবার জিম্মি এমভি আবদুল্লাহর ওপর নজরদারি শুরু করে ভারতীয় নৌবাহিনী। ওই দিন সকালে ভারতের যুদ্ধজাহাজটি বাংলাদেশি জাহাজের পথ আটকায়। পরে জিম্মি নাবিকদের নিরাপত্তার স্বার্থে পথ ছেড়ে সেটিকে সোমালিয়ার জলসীমায় পৌঁছানো পর্যন্ত কাছাকাছি অবস্থানে অনুসরণ করতে থাকে। সেসময় ছবিগুলো তোলা হয়।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এমভি আবদুল্লাহ জাহাজে ৪ জলদস্যুর ছবি প্রকাশ করল ভারতীয় নৌবাহিনী

আপডেট সময় : ১১:৪২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪