ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

ডেন্টাল ভর্তি পরীক্ষা শুক্রবার, ভুল উত্তরে কাটবে যত নম্বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৩৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৮ মার্চ) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রতিটি আসনের বিপরীতে ৯৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ববর্তী বছরের এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রাপ্ত সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর বাদ দিয়ে এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রাপ্ত সর্বমোট নম্বর থেকে ১০ নম্বর বাদ দিয়ে মেধাতালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।

লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক বিভাজন পদার্থবিদ্যা ২০, রসায়নবিদ্যা ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও সাধারণ জ্ঞান ১০ নম্বর।

লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর (০.২৫) কাটা যাবে। লিখিত ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি থেকে ডেন্টাল ইউনিটে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়। যা চলে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ডেন্টালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৫০ হাজার ৪৯১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

দেশের একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪০টি।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডেন্টাল ভর্তি পরীক্ষা শুক্রবার, ভুল উত্তরে কাটবে যত নম্বর

আপডেট সময় : ১১:০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪