ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

চিকিৎসকের অবহেলায় রাজশাহীর বেসরকারী রয়েল হাসপাতালে সাড়ে ৫ বছর বয়সের এক শিশু মৃত্যু

রাজশাহীর রয়েল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল শিশু জাবিনের

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৭:২৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চিকিৎসকের অবহেলায় রাজশাহীর বেসরকারী রয়েল হাসপাতালে সাড়ে ৫ বছর বয়সের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার বিকেলে জিনিয়া জাবিন নামের ওই শিশুটি মারা যায়। তার বাবার নাম হিরা মণ্ডল। বাড়ি নওগাঁ সদরের পার নওগাঁ গ্রামে। গত শুক্রবার পেটের ব্যাথার কারণে জিনিয়াকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত রয়েল হাসপাতালে চিকিৎসক ইকবাল বারির অধিনে ভর্তি করা হয়েছিল বলে জানান শিশুটির বাবা।

মৃত শিশুটির বাবা হিরা মণ্ডল বলেন, ‘পেটের ব্যাথার কারণে আমার মেয়েকে রয়েল হাসাপাতালে ভর্তি করার পর থেকে চিকিৎসক ইকবাল বারি চিকিৎসা দিচ্ছিলেন। শনিবার থেকে মেয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়। আমি মেয়েকে সরকারি হাসপাতালে ভর্তি করাতে চাইলেও চিকিৎসক ইকবাল বারি সেটি করতে দেননি। চিকিৎসাসহ নানা পরীক্ষা-নিরীক্ষার নামে ২০ হাজার টাকা খরচও হয়েছে আমার। তাও আমার মেয়েকে বাঁচানো গেলো না। শুধুমাত্র চিকিৎসকের অবহেলার কারণেই আমার মেয়ে মারা গেছে। আমি এর বিচার চাই।’

হিরা মণ্ডল আরও জানান, শনিবার সন্ধ্যার আগে রয়েল হাসপাতালের লোকজন জানায় শিশু জিনিয়া জাবিন মারা গেছে। অথচ এ হাসপাতালেই জিনিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে বলে বার বার আশ্বাস দিয়েছিলেন চিকিৎসক-কর্মচারীরা। মেয়েটি মারা যাওয়ার পরে তারা জানায়, শিশুটির অবস্থা ভালো ছিল না। তার উন্নত চিকিৎসার দরকার ছিল।

তবে বিষয়টি নিয়ে জানতে শিশু চিকিৎসক ইকবাল বারীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিকিৎসকের অবহেলায় রাজশাহীর বেসরকারী রয়েল হাসপাতালে সাড়ে ৫ বছর বয়সের এক শিশু মৃত্যু

রাজশাহীর রয়েল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল শিশু জাবিনের

আপডেট সময় : ০৭:২৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪