ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৬৭৪৮ টি এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান প্রধান উপদেষ্টার আমাকে টার্গেট করা হচ্ছে : মির্জা আব্বাস

রাবি ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২০২৪ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এ ফল প্রকাশ করেন।

বি ইউনিটের দুইটি গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার মধ্যে বাণিজ্য গ্রুপ থেকে পাস করেছেন ৭ হাজার ৭৭ জন। পাসের হার ৪৫ দশমিক ৩ শতাংশ। অ-বাণিজ্য গ্রুপ থেকে পাস করেছে ২ হাজার ৫৫৭ জন।পাসের হার ২৮ দশমিক ২ শতাংশ। বি ইউনিটে সর্বোচ্চ নম্বর উঠেছে বাণিজ্য গ্রুপ থেকে ৮৬ দশমিক ৫ এবং অ-বাণিজ্য গ্রুপ থেকে ৭৬ দশমিক ৫।

এর আগে গত ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ, বি ও সি ইউনিটে চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৩৮টি এবং কোটা বাদে আসন সংখ্যা ৩ হাজার ৯০৪টি। অর্থাৎ, এবার কোটায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন ৫৩৪ জন শিক্ষার্থী। মোট ১ লাখ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে।

এ ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, বি ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি এবং সি ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়েছে। একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৯৭৭। এর মধ্যে পুরুষ আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৪৫৬ এবং নারী আবেদনকারীর সংখ্যা ৬৪ হাজার ৫২১। তবে কোটা বাদে আবেদনকারীর সংখ্যা এ ইউনিটে ৬৯ হাজার ৫২৭, বি ইউনিটে ৩২ হাজার ৬১৪ এবং সি ইউনিটে ৭০ হাজার ৯৭৬।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবি ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট সময় : ০৭:০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪