ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সদস্য সংগ্রহ করতে যাচ্ছে রোমো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অনলাইন ও মাল্টিমিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য সদস্য ফরম বিতরণের উদ্যোগ নিয়েছে রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রাজশাহী নগরীর অলকার মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে সদস্য ফরম সংগ্রহ করা যাবে। ফরম পূরণ করে জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।

সদস্য হওয়ার আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।

সংগঠনের সদস্য সচিবের কাছ থেকে সদস্য ফরম সংগ্রহ করা যাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন রোমোর সদস্য সচিব মো. তুহিন আলী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নতুন সদস্য সংগ্রহ করতে যাচ্ছে রোমো

আপডেট সময় : ০২:৪০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬