সংবাদ শিরোনাম ::
লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের বিষয়ে আলোচনা করতে পুলিশের আইজির সঙ্গে সাক্ষাৎ করবেন ১১ দলীয় ঐক্যের নেতারা। সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতারা পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে এই সাক্ষাৎ করবেন।
এসময় তারা আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে আইজিপির সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবেন। সাক্ষাৎ শেষে পুলিশ হেডকোয়ার্টারের সামনে সাংবাদিকদের ব্রিফিং করবে জোটটি।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।



















