ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

জিয়া পরিবারের অনুমতি ছাড়া কোনো নামকরণ নয়: ভূমিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: জিয়া পরিবারের সদস্যদের অনুমতি ছাড়া পরিবারের কোনো সদস্যের নামে প্রতিষ্ঠানের নামকরণ কিংবা নামফলক স্থাপনের অনুমতি নেই বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন ও উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভূমিমন্ত্রী বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবারের সদস্যদের নামে নামফলক স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিষেধ করেছেন। তবে আজ ঐতিহাসিক এই নামফলকটি পুনঃস্থাপন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে সরকার গঠনের পর রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করা। এ বিষয়ে প্রস্তাবনা দেওয়া হলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমের শুভ সূচনা করেন এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মিজানুর রহমান মিনু বলেন, ‘তিনি ছিলেন আমাদের মমতাময়ী মা। সমগ্র জাতি আজ তাঁর জন্য কাঁদছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (গোদাগাড়ী-মোহনপুর) আসনের সংসদ সদস্য এহসানুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এরশাদুল হক ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, রাজশাহী জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা ও অতিরিক্ত জেলা জজসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক এই নামফলকটির বিষয়ে জানতে পেরে তারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে এটি খুঁজে বের করার চেষ্টা করেন। পরে এক স্টাফের কাছ থেকে নামফলকটি উদ্ধার করা সম্ভব হয়। ঐতিহাসিক ফলকটি পুনঃস্থাপন করতে পেরে তারা আনন্দিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জিয়া পরিবারের অনুমতি ছাড়া কোনো নামকরণ নয়: ভূমিমন্ত্রী

আপডেট সময় : ০৩:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬