ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামেক হাসপাতালকে ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে মানববন্ধন ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : শিক্ষামন্ত্রী জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে: মাহমুদুর রহমান হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ শ্যামলীর কুখ্যাত চাঁদাবাজ যুবদল নেতা মঈন গ্রেফতার জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী অর্ধেক সত্য বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন: দিলারা চৌধুরী আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে

চালক ছাড়াই ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ট্রেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৩৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ট্রেন এসে থামলো স্টেশনে, চালক নেমে গেলেন কিন্তু হ্যান্ড ব্রেক টানতে ভুলে গেলেন। এর পরের ঘটনাটি কেমন হতে পারে? একটু ভাবুন। সম্প্রতি এরকম একটি ঘটনা ঘটেছে ভারতে। চালক ছাড়াই ভারতের পাঞ্জাব পাঠানকোট স্টেশন থেকে উচি বাসী স্টেশন পর্যন্ত ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে একটি ট্রেন। এ ঘটনায় রেলওয়ে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুখের কথা হচ্ছে, শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

হিন্দুস্তান টাইমস-এর খবরে জানা যায়, পাঞ্জাবের পাঠানকোট স্টেশনে মালবাহী ট্রেনটি এসে দাঁড়ালে নিয়ম অনুযায়ী ট্রেন থেকে নেমে যান চালক। কিন্তু ট্রেনটির হ্যান্ড ব্রেক টানতে ভুলে যান তিনি। এরপরেই ট্রেনটি চলতে শুরু করে। সঙ্গে সঙ্গে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটি থামানোর তৎপরতা শুরু করেন রেলকর্মীরা। একে একে পাঁচটি স্টেশন পাড়ি দেয় ট্রেনটি। এভাবে ৭০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে উচি বাসি স্টেশনে ট্রেনটি থামাতে সমর্থ হয় রেলকর্মীরা। রেল লাইনে মোটা কাঠের পাটাতন পেতে ট্রেনটি থামান তারা।

যদিও ততক্ষণে চালক ছাড়াই ৭০ কিলোমিটার পাড়ি দিয়েছে ট্রেনটি। তবে এই ঘটনায় চালকের ভুল ছাড়া অন্য কোনো গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখছেন রেলওয়ের কর্মকর্তারা।

ভারতের রেল সুরক্ষা বাহনীর (আরপি এফ) উপপরিদর্শক অশোক কুমার জানিয়েছেন, এ ঘটনার পর নির্দিষ্ট রুটের সব ট্রেনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চালক ছাড়াই ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ট্রেন

আপডেট সময় : ০৫:০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪