ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটি-হোটেলের ক্ষতি গণভোট বাস্তবায়ন-পদ্মার পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে ১১ দলের সমাবেশ  ১৬ মে আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানের আপত্তিকর ভিডিও ভাইরাল শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা খুবির ১৫ শিক্ষার্থীর ডিন’স অ্যাওয়ার্ড লাভ তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন : আসিফ নজরুল প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে ট্রেনের অগ্রিম টিকিট কাটার পরামর্শ

রাবি ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ১২:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা ভাষ্কর সাহা ও কয়েকজনের বিরুদ্ধে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হলের ক্যান্টিনে বসা নিয়ে শান্ত নামে ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে জাহিদের কথা কাটাকাটি হয়। খাওয়া শেষে জাহিদ হলের ১২৯ নম্বর রুমে তার বন্ধুর কাছে যায়৷ পরে শান্ত দলবল নিয়ে তাদের দরজায় ধাক্কাধাক্কি করে। পরে সেখানে কয়েকজনকে নিয়ে ভাষ্কর সাহা ওই কক্ষে ঢুকেই এলোপাতাড়ি মারধর করেন৷

জানা যায়, ভুক্তভোগী জাহিদ হাসান ও মাহফুজুর রহমান রিফাত বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। তাদের মধ্যে জাহিদ ফাইন্যান্স বিভাগ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আর মতিহার হল ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক৷ তারা দুজনেই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান বাকির অনুসারী ছিলেন৷

অন্যদিকে অভিযুক্তরা হলেন, রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভাষ্কর সাহা ও মতিহার হল ছাত্রলীগের কর্মী শান্ত৷ ভাষ্কর সাহার বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠে৷ গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৫২৫ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে সতর্ক করা হয়৷ এক মাস না যেতে তার বিরুদ্ধে আবারও শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠে৷

এ ঘটনার পর ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় মারামারি, হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

মারধরের বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা ভাষ্কর সাহা। তবে তার বিরুদ্ধে আবার কোনো অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলছেন প্রক্টর৷

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবি ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট সময় : ১২:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩