ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামেক হাসপাতালকে ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে মানববন্ধন ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : শিক্ষামন্ত্রী জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে: মাহমুদুর রহমান হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ শ্যামলীর কুখ্যাত চাঁদাবাজ যুবদল নেতা মঈন গ্রেফতার জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী অর্ধেক সত্য বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন: দিলারা চৌধুরী আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে

রামেক হাসপাতালে নতুন এফেরেসিস মেশিনের উদ্বোধন

সামিয়া খন্দকার
  • আপডেট সময় : ১০:৩২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ৪৯১ বার পড়া হয়েছে

রামেক হাসপাতালে নতুন এফেরেসিস মেশিনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগে ক্যান্সার ও ডেঙ্গু চিকিৎসার সক্ষমতা বৃদ্ধিতে একটি এফেরেসিস মেশিনের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১২ টায় ফিতা কেটে মেশিনটির উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এটি দ্বিতীয় এফেরেসিস মেশিন। এই মেশিনের মাধ্যমে প্লাটিলেট সংগ্রহ করা হয় এবং একজন ডোনার থেকে চারজনের সমপরিমাণ প্লাটিলেট সংগ্রহ করা যায়। এর ফলে ডেঙ্গু ও ক্যান্সার রোগীর জন্য প্লাটিলেট সংগ্রহের সক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া কিছু দুরারোগ্য ব্যাধিতে প্লাজমা আদান-প্রদানের কাজেও এই মেশিনটি ব্যবহৃত হয়। এতে করে স্বল্প খরচে এই সেবাগুলো পাবেন রোগীরা।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, আমাদের একটা এফেরেসিস মেশিন ছিল। সেটার সঙ্গে আরেকটা যোগ হয়েছে। এখন আমাদের এই ডিপার্টমেন্টের ক্যাপাবিলিটি আগের চেয়ে বেড়ে গেল। ডেঙ্গু রোগী যেহেতু বাড়ছে, তাই আমি মনে করি এটা একটা ভাল উদ্যোগ। রোগীরা এখন আরও ভাল সেবা পাবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ ফাতেহ-উল-ইসলাম (সিজার), ডাঃ অমিত কুমার প্রামানিক, ডাঃ আমিনাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামেক হাসপাতালে নতুন এফেরেসিস মেশিনের উদ্বোধন

আপডেট সময় : ১০:৩২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩