ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে: জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

রাবি ছাত্রলীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

হত্যার উদ্দেশে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আরব হোসেন বাদী হয়ে এ অভিযোগ করেছেন। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন।

তিনি জানান, একটি মামলার আবেদন পেয়েছি। অভিযোগটি যাচাই-বাছাই করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে অতর্কিত হামলার শিকার হন আবর হোসেন। এ হামলায় তিনি শারীরিক ও আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। হত্যার উদ্দেশে এ হামলাকালে তাকে মারধর করে মোবাইল ও মোটরসাইকেল ভাঙচুর এবং স্বর্ণালংকার ছিনতাই করা হয়।

এ ঘটনায় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাজী আমিনুল হক লিংকন, সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি শাহীনুল সরকার ডন ও তাওহীদুল ইসলাম দুর্জয়, যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ ও শামীম হোসেন, শাহ মখদুম হল ছাত্রলীগের তানজিল হোসেন, আরবি বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ, ম্যাটেরিয়াল সায়েন্স বিভাগের শামিম মাহবুব সজীব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মইনুল ইসলাম তপু সহ অজ্ঞাত ৪০ জন নেতাকর্মীকে আসামি করে অভিযোগ দেয়া হয়েছে।

গত ২২ অক্টোবর সদ্যগঠিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলন শুরু করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পাসে আসেন শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আরব হোসেন। তখন কয়েকজন তার ওপর চড়াও হয়ে হামলা চালায়।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবি ছাত্রলীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় : ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩