ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহিংসতার জন্য স্টারলিংক ও পশ্চিমাদের দুষলেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন: সাদিক কায়েমের পোস্ট দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলের দাবিতে আল্টিমেটাম শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের তারেক রহমানের সঙ্গে কানাডা হাইকমিশনারের সাক্ষাৎ শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না

প্রাকৃতিক দুর্যোগের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১০ দিন পেছাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রাকৃতিক দুর্যোগের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১০ দিন পেছাল। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ১৭ তারিখের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে।

এ ছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানও পরীক্ষাও ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডগুলোর পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার সপ্তম দিনেও স্বাভাবিক হয়নি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা। উপজেলার সাতটি ইউনিয়নের মানুষ এখনো পানিবন্দী জীবনযাপন করছে। সাত দিনে বন্যায় এ পর্যন্ত মারা গেছে ১৬ জন। সাতকানিয়া উপজেলায় নিখোঁজ রয়েছে তিনজন। সাতকানিয়ার পাশাপাশি বন্যার কবলে পড়েছে লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায়। এ তিন উপজেলায় বেশিরভাগ এলাকা বন্যা কবলিত হয়েছে।

বন্যায় ঘর-বাড়ি, ফসলি জমি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সবমিলিয়ে ১৩৫ কোটি ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রাকৃতিক দুর্যোগের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১০ দিন পেছাল

আপডেট সময় : ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩