ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

২১০০ সালের মধ্যে গলে যাবে হিমালয়ের ৭৫ শতাংশ বরফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ৩১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হিমালয়ের হিন্দু কুশের বরফ অপ্রত্যাশিতভাবে বেশি পরিমাণে গলতে শুরু করেছে। এরকম চলতে থাকলে ২১০০ সালের মধ্যে হিমালয়েরর ৭৫ শতাংশ বরফ গলে যাবে বলে জানিয়েছে বিজ্ঞানীদের একটি দল।

তারা সতর্ক বার্তা দিয়ে জানিয়েছে, এমন চলতে থাকলে ওই অঞ্চলের দুইশ’ কোটি মানুষ প্লাবিত হওয়া ও পানি সঙ্কটের মতো সমস্যায় ভুগবে।

কাঠমান্ডু ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইনটেগরেটেড মাউন্টেন ডেভলপমেন্ট (আইসিআইএমওডি) আজ মঙ্গলবার এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, যদি গ্রিনহাউজ গ্যাস নির্গমন উল্লেখযোগ্যভাবে না কমে তবে আসন্ন বছরগুলোতে বন্যা ও বরফধস আরো ব্যাপক পরিমাণে বাড়বে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বরফ গলার কারণে হিমালয় অঞ্চলে বসবাস করা ২৪০ মিলিয়নের বেশি মানুষ সাধু পানি থেকে বঞ্চিত হবে। আর ভাটির দিকে হিমালয়সৃষ্ট ১২ নদীর আশপাশে বাস করা ১.৬৫ বিলিয়ন মানুষও হবে পানি বঞ্চিত।

প্রতিবেদনের অন্যতম লেখক ও অভিবাসন বিশেষজ্ঞ আমিনা মাহারজান বলেছেন, ‘এই পর্বত অঞ্চলে বসবাস করা মানুষদের কেউই বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখে তবুও তারাই রয়েছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে।’

এই গবেষকের মতে, বড় ধরনের সহায়তা না পেলে এই অঞ্চলের মানুষরা জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে মানিয়ে নিতে পারবে না।

সূত্র: আল জাজিরা

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২১০০ সালের মধ্যে গলে যাবে হিমালয়ের ৭৫ শতাংশ বরফ

আপডেট সময় : ১০:৪৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩