ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটি-হোটেলের ক্ষতি গণভোট বাস্তবায়ন-পদ্মার পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে ১১ দলের সমাবেশ  ১৬ মে আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানের আপত্তিকর ভিডিও ভাইরাল শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা খুবির ১৫ শিক্ষার্থীর ডিন’স অ্যাওয়ার্ড লাভ তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন : আসিফ নজরুল প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে ট্রেনের অগ্রিম টিকিট কাটার পরামর্শ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে অভিনন্দন জানিয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে অভিনন্দন জানিয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নব নির্বাচিত ২২তম রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, উপাচার্য প্রফেসর ড. ওসমান গনি তালুকদার ও উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক।

অভিনন্দন-বার্তায় তাঁরা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মো. সাহাবুদ্দিন মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সরকার অনুমোদিত রাজশাহীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার বিশ্বাস করে, মহান মুক্তিযুদ্ধ, উনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার থাকাকালে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা রক্ষায় অনন্য সাধারণ ভূমিকা রাখা মহামান্য রাষ্ট্রপতি যথাযথ নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবেন।

তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, নব নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনায় বাংলাদেশের বর্তমান শিক্ষা-ব্যবস্থা আরো যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত হবে। তাঁরা আরো বলেন, মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের উচ্চশিক্ষা ও মানবসম্পদ বিকাশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

এছাড়াও আগামী দিনগুলোতেও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রমকে বেগবান করতে আচার্যের সহযোগিতা ও ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।
তাঁরা নব নির্বাচিত রাষ্ট্রপতির সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে অভিনন্দন জানিয়েছে

আপডেট সময় : ০৪:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩