স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রোববার থেকে শুরু হচ্ছে জরুরি টিকাদান কর্মসূচি। এর অংশ হিসেবে ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। তবে এর বাইরে সিটি করপোরেশনগুলোতে তাদের স্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়া হবে।
রাজশাহী সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে, যেসব কেন্দ্রে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যক্রম নিয়মিত পরিচালিত হয় সে সব কেন্দ্র ইপিআই এর আওতায় হাম-রুবেলার টিকাও দেওয়া হয়। রোববার সিটি কর্পোরেশনে আলাদা কোন ক্যাম্পেইন করে টিকা প্রদান কর্মসূচি নেই। নিয়মিত কার্যক্রমের আওতায় ইপিআই যেসকল টিকা প্রদান করা হয়, সে সব টিকা প্রদান করা হবে। তার তালিকা নিম্নে উল্লেখ করা হলো।
১। ০১ নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (কাশিয়াডাঙ্গা)
২। ০২ নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (টুলটুলিপাড়া )
৩। ০৪নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (বলুনপুর )
৪। ০৭নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (শ্রীরামপুর )
৫। ১০ নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (রাজশাহী মেডিকেল )
৬। ১১নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (হেতেম খা )
৭। ১২ নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (ফুদকিপাড়া)
৮। ১৩ নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (কাদিরগঞ্জ )
৯। ১৫ নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (সপুরা )
১০। ১৭ নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (ইসলামী ব্যাংক হাসপাতাল )
১১। ১৮নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (ছোটবনগ্রাম )
১২। ২৩ নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (পঞ্চবটি )
১৩। ২৫ নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (সিটি হাসপাতাল)
১৪। ২৬ নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (মেহেরচন্ডি)
১৫। ১৭ নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (টিকাপাড়া )
১৬। ২৮ নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (বাদুরতলা )
১৭। ২৯ নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (খোজাপুর )
১৮। ৩০নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র (বুধপাড়া )
এ সব কেন্দ্রে হাম ও রুবেলার টিকা নিতে আসলে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ইপিআই রুটিন অনুযায়ী কার্ডধারী শিশুদের টিকা প্রদান করা হবে। অপরদেক, রোববার থেকে রাজশাহী বিভাগের যেসব উপজেলায় টিকাদান কর্মসূচি চলবে, সেগুলো হলো রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট উপজেলা, নাটোর সদর, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা উপজেলা।
এছাড়াও ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু এবং যশোর সদর।



















