ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে আন্তজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর থেকে আন্তজেলা ডাকাত চক্রের মূল হোতা জসিম উদ্দিন জুয়েল (৩৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক, দেশীয় অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে র‌্যাব-৫-এর রাজশাহী সদর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তানোর উপজেলার কচুয়া নামাপাড়া গ্রামের ইয়ার উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জুয়েলের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ গ্রামে।

র‌্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে জানায়, এর আগে র‌্যাব-১২-এর একটি দল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীতে অভিযান চালিয়ে চক্রটির মূল হোতা জুয়েলকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার পাঁচজন দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় দেশীয় ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহার করে ডাকাতি করে আসছিলেন। জুয়েল একজন দুর্ধর্ষ ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরসহ রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার জুয়েলকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে আন্তজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬