ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তানোরে অবৈধভাবে বিক্রির সময় ডিজেল ও পেট্রোল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: রাজশাহীর তানোরে অবৈধ ভাবে বিক্রির সময় ১শ’ ৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করে সরকারী মুল্যে উপস্থিত গ্রাহকদের মধ্যে বিক্রি করে দেন এবং অবৈধ ভাবে তেল বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করে এভাবে যেন আর তেল বিক্রি না করেন সে নির্দেশনা দেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান তানোর পৌর এলাকার তালন্দ গ্রামে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বাড়ির পার্শ্বে উচ্চ মুল্যে জ্বালানি তেল ডিজেল ও পেট্রোল বিক্রির সময় তালন্দ গ্রামের ইদ্রিস আলীর পুত্র আমিনুল ইসলাম (৪৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে (জ্বালানী তেল বিক্রির লাইসেন্স না নিয়েই) বিভিন্ন এলাকা থেকে পেট্রোল ও ডিজেল সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন। বর্তমানে সারা দেশের ন্যায় তানোরেও জ্বালানী তেলের ডিজেল ও পেট্রোল সংকটের কারনে তিনি উচ্চ মুল্যে তা বিক্রি করছিলেন।

তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, অবৈধ ভাবে উচ্চ মুল্যে জ্বালানী তের ডিজেল ও পেট্রোল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে ধরা হয়। সেখানে স্পটেই সরকারী মুলাে জব্দকৃত জ্বালানি তেল ডিজেল ও পেট্রোল উপস্থিত গ্রাহকদের মাঝে বিক্রি করা হয়েছে। এমন খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তানোরে অবৈধভাবে বিক্রির সময় ডিজেল ও পেট্রোল জব্দ

আপডেট সময় : ১১:৫৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬