ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটি-হোটেলের ক্ষতি গণভোট বাস্তবায়ন-পদ্মার পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে ১১ দলের সমাবেশ  ১৬ মে আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানের আপত্তিকর ভিডিও ভাইরাল শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা খুবির ১৫ শিক্ষার্থীর ডিন’স অ্যাওয়ার্ড লাভ তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন : আসিফ নজরুল প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে ট্রেনের অগ্রিম টিকিট কাটার পরামর্শ

তরুণী দিয়ে ফাঁদ, ছবি তুলে ৩০ লাখ টাকা আদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কুমিল্লায় তরুণী দিয়ে ফাঁদ পাতা হতো। প্রেমের অভিনয় করে নিয়ে যেতো কোনো বাসায়। শারীরিক সম্পর্কের ছবি তুলে রাখা হতো। সেই ছবি দেখিয়ে খালি স্ট্যাম্পে সই রাখা হতো। ভুয়া পুলিশ ও সাংবাদিক সেজে ভয় দেখানো হতো। এভাবে কুমিল্লা শহরতলীর এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা আদায় করেছে একটি চক্র।

শনিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য জানান।

তিনি জানান, ভুয়া পুলিশ ও সাংবাদিক সেজে এক নারী সদস্যকে দিয়ে প্রতারণার ফাঁদে ফেলে প্রবাসীর বাবার নিকট থেকে ২৯ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। এই অভিযোগে ডিবি পুলিশ অভিযান চালিয়ে চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে।

তারা হচ্ছেন-কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর গ্রামের ভুয়া ডিবি পুলিশ সৈয়দ আয়াতুল্লাহ (৩৭), বালুতোপা গ্রামের কবির হোসেন (২৮), একই গ্রামের ভুয়া ডিবি সদস্য ইমরান হোসেন (৪০), বরুড়া উপজেলার শ্রীপুর গ্রামের ভুয়া সাংবাদিক মোজাম্মেল হক (৩৬), গালিমপুর গ্রামের আবদুর রহিম (৪২), লাকসামের বিজরা গ্রামের শাখাওয়াত হোসেন (২৮) ও চান্দিনার কেশরা গ্রামের তাসনুবা আক্তার (২৩)।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। পরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে শুক্রবার রাতে প্রতারণার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ীর স্বাক্ষরিত সাতটি অলিখিত স্ট্যাম্প, তার স্বাক্ষরিত সাতটি খালি ব্যাংক চেক উদ্ধার করে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনে থোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান রাফি, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তরুণী দিয়ে ফাঁদ, ছবি তুলে ৩০ লাখ টাকা আদায়

আপডেট সময় : ০৪:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪