ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামেক হাসপাতালকে ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে মানববন্ধন ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : শিক্ষামন্ত্রী জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে: মাহমুদুর রহমান হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ শ্যামলীর কুখ্যাত চাঁদাবাজ যুবদল নেতা মঈন গ্রেফতার জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী অর্ধেক সত্য বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন: দিলারা চৌধুরী আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা চাঁদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

‘মাকে আমি এক মুঠো মাটি দিতে চাই’ এমন আবেদনের পর প্যারোলে মুক্তি পেয়ে গর্ভধারিনী মাকে শেষ বিদায় জানাতে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আবু সাইদ চাঁদ।

রোববার (২৪ মার্চ) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়ায় নিজ গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আড়াই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ছুটে যান মায়ের জানাজায় । তার মা মোছাঃ আশরাফুন্নেছা ৯৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শনিবার ইন্তেকাল করেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আড়াই ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। বেলা ১২টায় কারাগার থেকে বেরিয়ে আবার ২.১৬ মিনিটে কারাগারে পৌঁছায় তিনি ।

কারাবন্দী আবু সাঈদ চাঁদের মায়ের জানাজায় অংশ নেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ দলের নেতাকর্মীরা।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা চাঁদ

আপডেট সময় : ০৫:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪