ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৬৭৪৮ টি এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান প্রধান উপদেষ্টার আমাকে টার্গেট করা হচ্ছে : মির্জা আব্বাস

সব বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক:

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস রয়েছে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যে কারণে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাঙামাটি ও নীলফামারী জেলাসহ সীতাকুণ্ড অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। এছাড়া ঈশ্বরদীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সব বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

আপডেট সময় : ০৬:৩০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪