ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও ইমাম আটক, শিশু ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: ময়মনসিংহের ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও এক মসজিদের ইমামকে ১০ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মণ্ডল জামে মসজিদ থেকে তাঁকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে। আটক ব্যক্তি ওই মসজিদের ইমাম মো. ইব্রাহিম। তাঁর বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থানীয় লোকজন অভিযুক্ত ইমামকে আটক করে থানা-পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানা হেফাজতে নিয়ে আসি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

উল্লেখ্য, ২০ জুন উপজেলায় পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে অন্য এক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। তিন দিনের ব্যবধানে একই উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও ইমাম আটক, শিশু ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০২:৫৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬