ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় কৃষক হত্যার বিচার দাবি জামায়াতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: পাবনার ভাঙ্গুড়ায় নিরীহ এক কৃষককে বিএনপি নেতা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ এনে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, পাবনার ভাঙ্গুড়ায় জামিল হোসেন (৫০) নামের এক নিরীহ কৃষককে বিএনপি নেতা বর্বরভাবে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় গোটা জাতি স্তম্ভিত হয়ে পড়েছে। এ হত্যাকাণ্ড মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। আমি এ হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিএনপি নেতাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশে আইনের শাসনের অভাবে সরকারদলীয় সন্ত্রাসী ও হত্যাকারীরা আস্কারা পেয়ে যাচ্ছে। যার কারণে একের পর এক সাধারণ নাগরিক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। একজন সাধারণ কৃষি শ্রমিকও বিএনপি নেতাদের হাতে নিরাপদ নন। যার কারণে গত ২০ জুন শনিবার রাজশাহীর বাঘা উপজেলার হরিণা গ্রামের আবু মণ্ডলের ছেলে জামিল হোসেন পাবনায় জীবিকার তাগিদে কাজ করতে এসে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারালেন।

তিনি আরো বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক বিএনপি নেতা চরভাঙ্গুড়া গ্রামের আব্দুল কুদ্দুস মণ্ডলের ছেলে ইউসুফ আলীকে গ্রেপ্তারে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তাসহ সার্বিক সহযোগিতা দেয়ার দাবি জানাচ্ছি। তিনি নিহতের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাঙ্গুড়ায় কৃষক হত্যার বিচার দাবি জামায়াতের

আপডেট সময় : ০৩:০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬