ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটি-হোটেলের ক্ষতি গণভোট বাস্তবায়ন-পদ্মার পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে ১১ দলের সমাবেশ  ১৬ মে আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানের আপত্তিকর ভিডিও ভাইরাল শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা খুবির ১৫ শিক্ষার্থীর ডিন’স অ্যাওয়ার্ড লাভ তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন : আসিফ নজরুল প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে ট্রেনের অগ্রিম টিকিট কাটার পরামর্শ

নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর অনুরোধ করা হবে ইউরোপীয় ইউনিয়নকে :পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল না পাঠালে ইউরোপীয় ইউনিয়নকে বিশেষভাবে অনুরোধ করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রাসেলস সফরে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে অনুরোধ করা হবে কি না, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল এলে ভালো, না এলে আমরা তাদের বিশেষভাবে অনুরোধ করব না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আমাদের আত্মবিশ্বাস আছে।

বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা কারও দলে নেই, কারও লেজুড় হতে চাই না। আমরা ছোট দেশ হয়েও বড় দেশের কথা শুনি না। আমরা তাদের জিনিস কিনি না, এ জন্য একটু বেড়াজালে আছি। তবে সব ঠিক হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি (মার্কিন কর্মকর্তা) তাদের প্রশ্ন করেছিলাম তোমরা নিষেধাজ্ঞা দিয়ে কোন দেশে গণতন্ত্র এনেছো? তোমরা নাইজেরিয়া, কম্বোডিয়া, হাঙ্গেরিতে নিষেধাজ্ঞা দিয়েছিলে। কোথাও কি তোমরা সফল হয়েছো? উত্তরে জানিয়েছে, কোথাও না। সুতরাং এগুলো অকাম।

যুক্তরাষ্ট্র নতুন করে বাণিজ্যিকসহ কোনো ধরনের নিষেধাজ্ঞা দেবে কি না, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘নতুন নিষেধাজ্ঞার বিষয়ে আমি কিছু জানি না। দেবে কি না, সেটাও জানি না। তবে ওদের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে। এগুলো থেকে এটাও আমি বলতে পারি না যে দেবে না।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আমাদের সুন্দর আলোচনা হয়েছে। তারা মাঝপথে থেমে গেছে বলে যে সংবাদ বেরিয়েছে, তা মিথ্যা ও বানোয়াট।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর অনুরোধ করা হবে ইউরোপীয় ইউনিয়নকে :পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩