ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটি-হোটেলের ক্ষতি গণভোট বাস্তবায়ন-পদ্মার পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে ১১ দলের সমাবেশ  ১৬ মে আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানের আপত্তিকর ভিডিও ভাইরাল শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা খুবির ১৫ শিক্ষার্থীর ডিন’স অ্যাওয়ার্ড লাভ তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন : আসিফ নজরুল প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে ট্রেনের অগ্রিম টিকিট কাটার পরামর্শ

আর্থিক প্রতারণার অভিযোগের মুখে পড়েছেন সালমান খানের নায়িকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৩৪৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

১২ লাখ টাকা নিয়ে পূজার উদ্বোধনে আসেননি জারিন খান। আর্থিক প্রতারণার এমন অভিযোগের মুখে পড়েছেন সালমান খানের এ নায়িকা। সম্প্রতি সেই অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল আদালত। অবশেষে সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থেকে অব্যাহতি পেলেন বলিউডের এ অভিনেত্রী।

জানা যায়, ২০১৮ সালে জারিনের বিরুদ্ধে মামলা দায়ের করে কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। সেই মামলাতেই জারিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। ঘটনার তদন্তে নেমেছিল নারকেলডাঙার পুলিশ।

পরে জারিন খানের অবস্থানকে সমর্থন করে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেন কলকাতা হাইকোর্ট।

জানা গেছে, জারিন খানের বিরুদ্ধে চার্জশিট পেশ করে নারকেলডাঙা থানার পুলিশ। শুধু জারিনই নন, এ অভিনেত্রীর সাবেক ম্যানেজারের বিরুদ্ধেও জারি হয়েছিল গ্রেপ্তাতারি পরোয়ানা।

সূত্রের বরাত দিয়ে জি নিউজ জানায়, ২০১৮ সালে উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপূজার উদ্বোধন করার চুক্তি করে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন জারিন খান। কিন্তু কথা রাখেননি এ নায়িকা। যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পেছাতে থাকেন তিনি।

এখানেই শেষ নয়! ওই ইভেন্ট সংস্থার দাবি, ফোনেই জারিন খান হুমকিও দেন, তোমাদের সংস্থা মুম্বাইয়ে কী করে কাজ পায়, দেখে নেব! এই ঘটনার পরেই মুম্বাইয়ে কাজ পেতেও বাধার মুখে পড়ে ওই সংস্থাটি। এরপরই ওই সংস্থা নায়িকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানায় নারকেলডাঙা থানায়। পরে শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ হওয়ার পরই আদালত জারিন ও তার ম‌্যানেজারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবশেষে সেই পরোয়ানা বাতিল করল কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গনিউজবিডি/আল.রুইন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আর্থিক প্রতারণার অভিযোগের মুখে পড়েছেন সালমান খানের নায়িকা

আপডেট সময় : ০৮:১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩