ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার দাওকান্দি সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে পিটুনি আইভীকে গ্রেপ্তার দেখানো নিয়ে হাইকোর্টের রুল বিএনপির মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চান ছাত্রদল নেত্রী জাতীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন হচ্ছে জামায়াত নির্মূল করতে গিয়ে অনেকেই নির্মূল হয়ে গেছে: গোলাম পরওয়ার খাল কেটে কুমির আনবেন না: বিরোধী দলকে তথ্য প্রতিমন্ত্রী যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব—হরমুজ খোলা, পরমাণু আলোচনা পরের ধাপে খুলনা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হানা, হুমকির প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ, অবরোধ

খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে ১৮অক্টোবর বিএনপির জনসমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে

জানা গেছে, জনসমাবেশ থেকে একদফা দাবি মেনে নিতে সরকারকে ৭২ থেকে ৯৬ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হতে পারে। আল্টিমেটামে কাজ না হলে ঢাকামুখী নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

ঢাকায় এ জনসমাবেশ সফলে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। ঢাকার দুই মহানগর ছাড়াও সারাদেশের সাংগঠনিক জেলাগুলো থেকে নেতাকর্মীরা ওই জনসমাবেশে যোগ দেবেন।

এর আগে আরো কিছু কর্মসূচি যুগপৎভাবে এবং কিছু কর্মসূচি দলীয়ভাবে পালন করবে বিএনপি।

জানা গেছে, আগামী ৭ অক্টোবর ঢাকায় শিক্ষক সমাবেশ করবে দলটি। এরপর ৯ অক্টোবর বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে সমাবেশ অথবা মিছিল হবে। ১২ অক্টোবর একদফা দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন ডাকা হবে। এরপর ১৪ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে অনশন করবে বিএনপি। এছাড়া ১৬ অক্টোবর একদফা দাবিতে ঢাকায় যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।

একদফা দাবিতে আজ বৃহস্পতিবার কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বিএনপির এক নেতা জানান, চট্টগ্রামে কাজির দেউড়ি মোড়ে রোডমার্চের সমাপনী সমাবেশ থেকে আন্দোলনের নতুন এই কর্মসূচি ঘোষণা করতে পারেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে ১৮অক্টোবর বিএনপির জনসমাবেশ

আপডেট সময় : ০৯:২৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩