ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার দাওকান্দি সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে পিটুনি আইভীকে গ্রেপ্তার দেখানো নিয়ে হাইকোর্টের রুল বিএনপির মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চান ছাত্রদল নেত্রী জাতীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন হচ্ছে জামায়াত নির্মূল করতে গিয়ে অনেকেই নির্মূল হয়ে গেছে: গোলাম পরওয়ার খাল কেটে কুমির আনবেন না: বিরোধী দলকে তথ্য প্রতিমন্ত্রী যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব—হরমুজ খোলা, পরমাণু আলোচনা পরের ধাপে খুলনা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হানা, হুমকির প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ, অবরোধ

দাওকান্দি সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় রাজশাহী জেলার দূর্গাপুর থানা আমলী আদালতে এ অভিযোগটি দায়ের করা হয়। মামলার আরজী থেকে জানা যায়, হামলার শিকার ভূক্তভোগী নারী পরিদর্শক শিক্ষক মোছা: আলেয়া খাতুন হীরা বাদী হয়ে দন্ড বিধি আইনের ৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৩৫৪/৫০৬(২) ধারায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগে ১ নং আসামী করা হয় রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন দাওকান্দি গ্রামের মোজাফ্ফর এর ছেলে রুস্তম আলী (৩৬)।

অন্য অভিযুক্তরা হলেন দাওকান্দির মৃত জলিল এর ছেলে খায়রুল (৪৫), জব্বার আলীর ছেলে জয়নাল (৪৫), মৃত সেফাত উল্লাহর ছেলে আফাজ (৫০), মৃত এমাজ এর ছেলে মন্টু (৫০), জব্বার আলীর ছেলে এনামুল হক (৫৫), এনামুল হক এর স্ত্রী ফারজানা (৪২), মৃত সোবহান এর ছেলে শফিকুর (৫৫), পারিলা গ্রামের মোবারক এর ছেলে আকবর (৫০), মৃদ ইয়ানুস এর ছেলে সেকেন্দার আলী (৫০), সুখান দিঘী গ্রামের খলিল এর ছেলে লালটু(৩০), আ: ছামাদ এর ছেলে ফিরোজ হোসেন(৩২) এবং রসূলপুর গ্রামের জানু এর ছেলে আলাউদ্দিন(৫০)।
বাদী পক্ষের আইনজীবীর শুনানী ও আরজী পর্যালোচনা করে আদালত মামলাটি পিবিআই রাজশাহীকে তদন্তের জন্য আদেশ দেন। মামলার বিষয়ে বাদী আলেয়া খাতুন হীরা’র সাথে কথা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

আসামী পক্ষে নিযুক্তিয় আইনজীবী মো: মনজুন রহমান বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রী ফাইনাল পরিক্ষা চলা অবস্থায় ১৪৪ ধারা জারী ছিলো। যেখানে জনসাধারনের প্রবেশ নিষেধ, সেখানে তারা দলবলে প্রবেশ করে আইন ভঙ্গ করেছেন। অন্যদিকে ওই প্রতিষ্ঠানের নারী শিক্ষকের উপর হামলা করে গুরুতর অপরাধ করেছে। বিষয়টি আদালত তদন্ত দিয়েছে। এর সঠিক বিচার হওয়া দরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দাওকান্দি সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের

আপডেট সময় : ০৪:২১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬