ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জে কলেজ ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ স্বরাষ্ট্রসহ তিন উপদেষ্টার পদত্যাগ দাবি সাদিক কায়েমের পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ বুদ্ধিজীবী হত্যা ছিল স্বাধীনতাবিরোধী শক্তির পরিকল্পিত নীলনকশা: মির্জা ফখরুল হাদিকে গুলি করা ফয়সালের স্ত্রীসহ আরও ৩ জন গ্রেপ্তার তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

জনগণই সকল ক্ষমতার উৎস ও কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ: ডেপুটি স্পিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ‘জনগণই সকল ক্ষমতার উৎস এবং তাদের সব প্রত্যাশার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। তাই জনপ্রতিনিধি হিসেবে জনস্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দেওয়াই আমাদের দায়িত্ব। এটা বিবেচনায় রেখেই সংসদ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণ, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, গড় আয়ু বৃদ্ধি, শিক্ষার হার বৃদ্ধিসহ আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে।

একটি কল্যাণকামী উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে রূপকল্প ২০৪১ এবং ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

ডেপুটি স্পিকার বলেন, ‘জনগণের প্রতিনিধি হয়ে আপনারা আপনাদের বক্তব্য প্রদান করেছেন, যা সংসদীয় কার্যক্রমকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়া আমাদের অঙ্গীকার।

আশা করি এ লক্ষ্যে গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়নের মতো মৌলিক বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন।

শামসুল হক টুকু বলেন, স্মার্ট বাংলাদেশ হবে এমন এক বাংলাদেশ, যেখানে মানুষ দেশের যে অঞ্চলেই বসবাস করুক না কেন, সব ধরনের সুযোগ-সুবিধা সমতার ভিত্তিতে পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়নসহ মেট্রো রেল, স্ব-অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা নির্ধারণ ও মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, কর্ণফুলী টানেল নির্মাণ এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের সফলতার জয়যাত্রায় যুক্ত করেছে অনন্য মাইলফলক।

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির কারণে বাংলাদেশ এখন বিশ্বে এক রোল মডেল। আমাদের মাতৃভূমিকে এমনভাবে গড়ে তুলি যেন ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনগণই সকল ক্ষমতার উৎস ও কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ: ডেপুটি স্পিকার

আপডেট সময় : ০৪:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩