ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৬৭৪৮ টি এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান প্রধান উপদেষ্টার আমাকে টার্গেট করা হচ্ছে : মির্জা আব্বাস

দেশে শ্রমশক্তির সংখ্যা ৭ কোটি ৩৭ লাখ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ২৫৯ বার পড়া হয়েছে

দেশে শ্রমশক্তির সংখ্যা ৭ কোটি ৩৭ লাখ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

নিউজ ডেস্ক:

বর্তমানে দেশে মোট শ্রমশক্তির সংখ্যা প্রায় ৭ কোটি ৩৭ লাখ। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৮২ লাখ ও নারী ২ কোটি ৫৪ লাখ বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিশেষভাবে অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মো. মতিউর রহমান।

প্রতিবেদন উপস্থাপনে প্রকল্প পরিচালক আজিজা রহমান বলেন, ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২৩ এর ১ম ত্রৈমাসিকের ফল অনুযায়ী মোট শ্রমশক্তিতে নিয়োজিত জনগোষ্ঠী ৭৩.৬৯ মিলিয়ন (পুরুষ ৪৮.২৫ মিলিয়ন, মহিলা ২৫.৪৪ মিলিয়ন)। এছাড়াও কর্মে নিয়োজিত জনগোষ্ঠী বর্তমানে ৭১.১০ মিলিয়ন (পুরুষ ৪৬.৫৪ মিলিয়ন, মহিলা ২৪.৫৬ মিলিয়ন)।

ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২৩ এর ১ম ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) ফল অনুযায়ী, বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২.৫৯ মিলিয়ন (পুরুষ ১.৭১ মিলিয়ন, মহিলা ০.৮৮ মিলিয়ন)। শ্রমশক্তির বাইরে অবস্থিত জনগোষ্ঠী ৪৬.৩৯ মিলিয়ন (পুরুষ ১১.১৯ মিলিয়ন, মহিলা ৩৫.২০ মিলিয়ন)। এছাড়াও শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৬১.৩৭ শতাংশ।
অর্থনৈতিক খাত অনুযায়ী কৃষিতে নিয়োজিত জনগোষ্ঠীর সংখ্যা ৩১.৯৪ মিলিয়ন, শিল্পখাতে ১২.২৫ মিলিয়ন এবং সেবায় ২৬.৯১ মিলিয়ন। শ্রমশক্তি জরিপ ২০২৩ এর ১ম ত্রৈমাসিক যুব শ্রমশক্তি ২৭.৩৮ মিলিয়ন (পুরুষ ১৪.০৩ মিলিয়ন, মহিলা ১৩.৩৫ মিলিয়ন)।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে শ্রমশক্তির সংখ্যা ৭ কোটি ৩৭ লাখ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

আপডেট সময় : ০৭:২৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩