ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাঘায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাঘায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০ টায় রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল্লাহ সুলতান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে পাট চাষে উৎসাহ বাড়াতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কৃষকদের জন্য সহায়ক হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঘা, রাজশাহী এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট সময় : ০৩:১৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬