ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাগমারায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট, জরিমানা ২৮ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজারে অবস্থিত সোহেল ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মোটরসাইকেল চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করা হয়।

অভিযানে মোট পাঁচটি মামলা দায়ের করা হয় এবং ২৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় জ্বালানি তেল সঠিকভাবে ও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ক্রেতাদের কাছে সুষ্ঠু ও স্বচ্ছভাবে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করা হয়। সংশ্লিষ্টরা জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগমারায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট, জরিমানা ২৮ হাজার টাকা

আপডেট সময় : ০৩:২২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬