ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় ৫৬ শিশু, হামে আরেকজনের মৃত্যু কাশ্মীরের স্বাধীনতাকামী নেত্রী আছিয়ার নিঃশর্ত মুক্তির দাবি মহিলা মজলিসের ৬৮% জনগণ জানিয়ে দিয়েছেন, সংবিধানের কোথায় পরিবর্তন আনতে হবে: সংসদে হাসনাত ‎ টিকাদান কর্মসূচি: হামের টিকা সরবরাহে ঘাটতি ৭৩ শতাংশ ইরাকে মার্কিন নারী সাংবাদিককে অপহরণ ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর প্রস্তাব জুলাইয়ের আকাঙ্ক্ষা—ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে: বিরোধীদলীয় নেতা জুলাই সনদ আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি কয়েকজন ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষের হাতে সম্মানী তুলে দেন।

imam pm-4

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি একই সঙ্গে ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সম্মানী প্রদান করা হবে।

imam pm-5

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা থেকে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার করে পাবেন। আর প্রতিটি মন্দিরের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা থেকে পুরোহিত ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা করে পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬