ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে বেসরকারি খাতের কর্মীদের দৈনিক কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। মন্ত্রণালয় জানায়, বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ধরন ও ব্যাবসায়িক প্রয়োজন অনুযায়ী নির্ধারিত দৈনিক সময়সীমার মধ্যে নমনীয় বা দূরবর্তী (রিমোট) কর্মপদ্ধতি চালু করতে পারবে।

সাধারণত আমিরাতে কর্মীরা প্রতিদিন ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করেন। রমজান মাসে তা দুই ঘণ্টা কমিয়ে দেওয়া হবে। নির্ধারিত কম সময়ের বাইরে অতিরিক্ত কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং কর্মীরা অতিরিক্ত পারিশ্রমিক পাবেন।

সরকারি খাতের কর্মঘণ্টাও কমানো হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। শুক্রবার অফিস চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তবে যেসব পদে কাজের ধরন ভিন্ন, সেসব ক্ষেত্রে এই সময়সূচি প্রযোজ্য না-ও হতে পারে। কর্মঘণ্টা কমে যাওয়ায় বাসিন্দারা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানোর পাশাপাশি ইবাদত ও আত্মচিন্তায় সময় দিতে পারবেন।

সূত্র: গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

আপডেট সময় : ১১:১৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬