ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের বাসায় মেঘনা আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী আলোচিত মডেল ও গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও সৌজন্যতা দেখাতে কার্পণ্য করেননি তারা।এরই অংশ হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে তার বাসভবনে গিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম।

শনিবার বিকেলে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও চা-চক্রে অংশ নেন ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের সঙ্গে একই টেবিলে বসে আলাপচারিতার একাধিক ছবি প্রকাশ করেছেন মেঘনা আলম।

সেখানে তিনি লিখেছেন, মির্জা আব্বাস সাহেবের চায়ের দাওয়াত গ্রহণ করে কাচ্চি বিরিয়ানি খেয়ে আসলেন মেঘনা আলম ও তার গণঅধিকার পরিষদ দল। প্রতিহিংসা নয়, পরস্পর সম্মান ও দেশের স্বার্থে ঐক্য হোক আমার রাজনীতি। সারা দেশে বিএনপি, ঢাকা-৮-এ মেঘনা আলমকে ভোট দিন ট্রাক মার্কায়।

মির্জা আব্বাসের বাসায় যাওয়ার পর মেঘনা আলম তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে একটি ছাগলকে আদর করতে দেখা গেছে মেঘনা আলমকে। ওই ভিডিওর পোস্টে মেঘনা লিখেছেন, মির্জা আব্বাস সাহেবের ছাগলকে আদর করলেন মেঘনা আলম। জীবে দয়া করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মির্জা আব্বাসের বাসায় মেঘনা আলম

আপডেট সময় : ০৩:২৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬