ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সম্রাটদের বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে— এমন আশাবাদ ব্যক্ত করে ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যারা মাদকসম্রাট আছেন তাদেরকে বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে। মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিল ও দৈনিক বাংলা মোড় এলাকায় নির্বাচনি প্রচারে ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের সময় প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অর্থ ও পেশি শক্তির নির্বাচন না চাইলেও এখন মাদক ও সন্ত্রাস সবই ঢুকে গেছে। যারা মাদকসম্রাট আছেন তাদেরকে বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।

তিনি বলেন, আশাকরি বাংলাদেশে সব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। হকার্স সমিতির সঙ্গে জড়িত হকার্সদের পাশে থাকবো। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আশাবাদী ১১ দলীয় জোট সরকার গঠন করবে। কারণ আমরা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের সঙ্গে নাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আমাদের কেউ নির্বাচন বানচাল করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি।

ঢাবি ক্যাম্পাসে মাদকসহ সেগুনবাগিচা বিএনপি কর্মীর ব্যাপারে নাসীর বলেন, যে জায়গায় সমস্যা সে জায়গায় বিএনপির লোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদক সম্রাটদের বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬