ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নগর ভবনের তালা খুলে দিয়েছে ইশরাকের অনুসারীরা: ৪৩ দিন পর ফিরলেন ডিএসসিসি প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

ডিএসসিসি কর্মকর্তারা জানান, দুপুর ১টার দিকে নগর ভবনে যান প্রশাসক। তার আগে নগর ভবনের তালা খুলে তথা প্রশাসকের কক্ষের তালা খুলে দেন ইশরাকের অনুসারীরা। তারা প্রশাসককে সঙ্গে নিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে আসেন। এ সময় মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে আর আন্দোলন করবেন না বলে জানান।

নগর ভবনে গিয়ে মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব। এরমধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে। তিনি বলেন, আজ থেকে সব বিভাগের কার্যক্রম শুরু হবে। এসময় তিনি ডিএসসিসির সব প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান।

এ দিকে নগর ভবনে ডিএসসিসি প্রশাসক গেলে বিএনপি নেতা ইশরাককে সমর্থক জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবু অভ্যর্থনা জানান। এসময় তারা নগর কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে ‌‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছিলেন তার সমর্থকরা। ওই দিন থেকেই সংস্থাটির প্রশাসক আর নগর ভবনে যেতে পারেননি।

গত রোববার ইশরাক সমর্থকরা তাদের চলমান আন্দোলন কিছুটা সীমিত করে দৈনন্দিন সেবা চালুর ঘোষণা দিয়েছিলেন। তবে তারা সেদিন প্রশাসক ও প্রকৌশল বিভাগ বন্ধ রাখার ঘোষণা দেন। এর মধ্যে আজ প্রশাসক অফিস করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নগর ভবনের তালা খুলে দিয়েছে ইশরাকের অনুসারীরা: ৪৩ দিন পর ফিরলেন ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় : ০১:৩৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫