সংবাদ শিরোনাম ::
নগর ভবনের তালা খুলে দিয়েছে ইশরাকের অনুসারীরা: ৪৩ দিন পর ফিরলেন ডিএসসিসি প্রশাসক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: টানা ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে অফিস করেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তিনি নগর ভবনে গিয়ে অফিসে ঢুকেন।
ডিএসসিসি কর্মকর্তারা জানান, দুপুর ১টার দিকে নগর ভবনে যান প্রশাসক। তার আগে নগর ভবনের তালা খুলে তথা প্রশাসকের কক্ষের তালা খুলে দেন ইশরাকের অনুসারীরা। তারা প্রশাসককে সঙ্গে নিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে আসেন। এ সময় মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে আর আন্দোলন করবেন না বলে জানান।
এ দিকে নগর ভবনে ডিএসসিসি প্রশাসক গেলে বিএনপি নেতা ইশরাককে সমর্থক জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবু অভ্যর্থনা জানান। এসময় তারা নগর কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
গত রোববার ইশরাক সমর্থকরা তাদের চলমান আন্দোলন কিছুটা সীমিত করে দৈনন্দিন সেবা চালুর ঘোষণা দিয়েছিলেন। তবে তারা সেদিন প্রশাসক ও প্রকৌশল বিভাগ বন্ধ রাখার ঘোষণা দেন। এর মধ্যে আজ প্রশাসক অফিস করেছেন।




















