ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ঝিনাইদহে

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা-তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হচ্ছে ঝিনাইদহে। জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষি খামার দত্তনগর বীজ উৎপাদন খামারে এবারের পর্ব ধারণ করা হবে। এরই মধ্যে রং-বেরঙে সাজানো হয়েছে দত্তনগর কৃষি ফার্মের ঐতিহাসিক কুশাডাঙ্গা বটতলা প্রাঙ্গণ।

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হবে।

জানা যায়, বরেণ্য উপস্থাপক হানিফ সংকেতের প্রাণবন্ত উপস্থাপনায় জমে উঠবে পুরো আয়োজন। গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস আর সংস্কৃতির ছোঁয়া নিয়ে এবারের ইত্যাদি সাজানো হয়েছে। সীমান্তবাসীদের জীবনগাঁথা, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পৈত্রিক ভিটা, এশিয়ার সর্ববৃহৎ বটবৃক্ষ বেথুলি বটগাছ ও জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাওড়ের গল্প জায়গা পাচ্ছে ‘ইত্যাদি’র এবারের পর্বে।

এদিকে ইত্যাদি’র আয়োজনকে ঘিরে ঝিনাইদহ জেলাসহ আশেপাশের জেলা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্বচক্ষে ইত্যাদি দেখতে অধীর আগ্রহে স্থানীয়রা।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার  বলেন, ‘ইত্যাদি’ আয়োজনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এ অনুষ্ঠান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ঝিনাইদহে

আপডেট সময় : ০৩:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫