ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উৎসবমুখর আয়োজনে রাজশাহী কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার:বিরোধীদলীয় নেতা ‘জঙ্গি’ নাটকের কারিগড় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সেই নিলুফার সুলতানা বদলি বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি: শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সংলাপের উদ্যোগ পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার কবির ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় জাতীয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পতাকা উত্তোলন এবং বেলুন ওড়ানো হয়। আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ইউনিয়ন ও স্কুল পর্যায় থেকে প্রায় ২২ লক্ষ ছাত্র-ছাত্রীকে ফুটবল খেলার মাঠে হাজির করা হয়েছে, যা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে এক যুগান্তকারী পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “শুধু ফুটবল বা ক্রিকেট নয়, বরং দাবা, হ্যান্ডবলসহ অন্যান্য খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি শিশু ও কিশোরের আলাদা আলাদা মেধা ও দক্ষতা রয়েছে। তাদের সেই দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরি করে দিতে হবে।”
‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর মতো আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা অন্বেষণের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আজকের এই খেলার মাঠ থেকে উঠে আসা খেলোয়াড়রাই আগামীতে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।”

রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. শামীম আরা চৌধুরী।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

আপডেট সময় : ০৩:৩৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬