ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় বেঞ্চ সংকটে প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ব্যাহত রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ফের অনুরোধ আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ মালিক সমিতির

মাকে স্পেশালি একটা দিনে শুভেচ্ছা জানাতে চাই না’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন তিনি। এবার মা দিবস উপলক্ষ্যে এক সাক্ষাৎকারে নিজের মতামত জানিয়েছেন।

সাক্ষাৎকারে নিলয় আলমগীর বলেন, ‘মাকে স্পেশালি একটা দিনে শুভেচ্ছা জানাতে চাই না আমি ৩৬৫ দিনের শুভেচ্ছা জানাতে চাই আর মা দিবস মানে শুধু নিজের মা না আমরা যাতে চেষ্টা করি যে পৃথিবীর সব প্রাণীর মাকে আমরা সম্মান করতে পারি শ্রদ্ধা পারি।’

তার কথায়, ‘আমার ব্যাপারে মা-বাবা দুজনই খুব সাপোর্টিভ। আমি মিডিয়াতে কাজ করছি বা আমি যখন যেটা করি মা সবসময় আমাকে সাপোর্ট করেছেন। কিন্তু ছোটোবেলায় কিছু মনে আছে কিছু নেই যে এখন শুনি মা ছোটোবেলায় পড়াশোনা না করলে মারতো বা সন্ধ্যায় যদি বাসায় ফিরতে একটু লেট করতাম তখন মারতো সারাক্ষণ খেলাধুলা করলে তখন বকা দিত।’

‘এখন তো আসলে বড় হয়ে যাওয়ার পরে বা অত বেশি বকা দেয় না যেটা পছন্দ না হয় একটু অভিমান করে বা সরাসরি বলে যে, এটা পছন্দ হচ্ছে না বা এটা ভালো হয়েছে এগুলো বলে। যখন জন্মদিন থাকে বা মা দিবসে গিফট দেয়ার চেষ্টা করি আর অবশ্যই কেক কাটার চেষ্টা করি বাসায় ফুল নিয়ে যাওয়ার চেষ্টা করি এভাবে খুশি করার চেষ্টা করি। ছোটোবেলায় তো আমি আমার মাকে সব থেকে বেশি কাছে পেয়েছি। কিন্তু আমাকে দুজনই সমানভাবে ভালোবাসে। আমিও দুজনকেই ভালোবাসি।’

মায়ের কথা উল্লেখ করে নিলয় বলেন, ‘আমার স্বপ্ন সবসময় বাবা মাকে খুশি রাখবো। তাদের ভালো রাখবো এটাই আমার স্বপ্ন। আমার মাকে আমি বলতে চাই আমি তাকে অনেক ভালোবাসি। আমার জীবনের সবকিছু আমার মাকে ঘিরে। আমার পৃথিবীটাই মা।’

তিনি আরও বলেন, ‘সন্তানদের জন্য খুবই ব্যাড লাক। যদি মা-বাবা বেঁচে থাকার পরও তারা বৃদ্ধাশ্রমে থাকে। আসলে বাবা মার সেবা করা এটা তো সবার ভাগ্যে থাকে না। যাদের থাকার পরও মিস করে তাদের ব্যাপারে আসলে কিছু বলার নাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাকে স্পেশালি একটা দিনে শুভেচ্ছা জানাতে চাই না’

আপডেট সময় : ১১:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫