ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া, রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন। সোমবার সকাল ১১টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এর মধ্য দিয়ে বগুড়া, রাজশাহী, নাটোর, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া ও মাগুরা জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু হলো। বগুড়া ছাড়া বাকি ছয় জেলার সংশ্লিষ্টরা অনলাইনে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত, রাজশাহী প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এইচ.এম মাহমুদুর রহমান, মহানগর দায়রা জজ আব্দুল কুদ্দুস, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা, জেলা প্রশাসন, আরএমপি ও পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিজ্ঞ পিপি, জিপিবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন

আপডেট সময় : ০৩:০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬