ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে নজরকাড়া লুকে ধরা দেন শেরশাহ অভিনেত্রী

বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

কেবল শাহরুখ খান নন, এবারের মেট গালায় লাল গালিচায় অভিষেক হয়েছে ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানিরও। নিউ ইয়র্ক শহরের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে নজরকাড়া লুকে ধরা দেন শেরশাহ অভিনেত্রী।

কালো সোনালি পোশাকের সঙ্গে কিয়ারার রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি। কিয়ারার মেট গালার এই পোশাকেও ছিল আসন্ন সন্তানের আগমন বার্তার ছোঁয়া।

মেট গালায় এদিন কিয়ারা আদভানি যে পোশাক পরেছিলেন সেটা গৌরব গুপ্তা ডিজাইন করেছেন। কিয়ারা এই পোশাকটি কালো এবং সোনালি রঙের মিশেলে তৈরি করা হয়েছে, সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেওয়া একটি টেল।

কিয়ারা ছাড়াও এবার অভিষেক হয়েছে শাহরুখ খান এবং দিলজিৎ দোসাঞ্জের। তাদের সঙ্গে মেট গালায় অংশ নেন প্রিয়াঙ্কা চোপড়া। একইসঙ্গে ছিলেন আম্বানিকন্যা ইশা আম্বানি।

কিয়ারার সঙ্গে নিউ ইয়র্কে বর্তমানে রয়েছেন তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রাও। তিনি অংশ না নিলেও গর্ভবতী স্ত্রীকে এই সময় মোটেই একা ছাড়েননি তিনি। অভিনেত্রীকে সঙ্গ দেওয়ার জন্য, আগলে রাখার জন্য বর্তমানে তিনিও মার্কিন মুলুকে অবস্থান করছেন।

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কিছু মাস আগেই কিয়ারা এবং সিদ্ধার্থ যৌথভাবে জানিয়েছেন তাদের সন্তান আসছে।

২০২৩ সালে গাঁটছড়া বাঁধেন শেরশাহ ছবির অনস্ক্রিন জুটি। কিয়ারাকে আগামীতে ডন ৩ ছবিতে দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু সন্তান আসার কারণে সেই ছবি থেকে সরে গেছেন। তবে সদ্যই ওয়ার ২ ছবির শ্যুটিং শেষ করেছেন। সেখানে তার সঙ্গে থাকবেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে নজরকাড়া লুকে ধরা দেন শেরশাহ অভিনেত্রী

বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা

আপডেট সময় : ১০:৪১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫