ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

ঝড় বয়ে গেছে টলিউড অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের জীবনে

শাকিবের বরবাদের পর সোজা বলিউডে পা রাখলেন রিয়া

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৬:৪৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে

২০২৪-এ নানা ঝড় বয়ে গেছে টলিউড অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের জীবনে। তবে সব কিছুর মধ্যেও নিজের দুই সন্তানকে সামলে কাজের হাত ধরে এগিয়ে গিয়েছেন সামনের দিকে।

এর মাঝেই কাজ করেছেন‌ শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমায়। যেখানে ইধিকা পালের বড় বোনের চরিত্রে ছিলেন তিনি।

ওপার বাংলায় ছোট পর্দার পরিচিত মুখ হলেও রিয়া কাজের পরিধি বাড়িয়েছেন নিজের চেষ্টায়। প্রথমে কলকাতা, পরে বাংলাদেশ, এবার সোজা বলিউডে পাড়ি জমালেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই ভাগ করে নিয়েছেন নতুন পথ চলার সুখবর।

‘রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে আসছে হিন্দি ছবি ‘বিহান’। পরিচালনায় ধীরাজ কুমার। ছবিটি নারীশক্তির গল্প বলবে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিয়া।

অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই মুহূর্তে শুটিংয়ের মাঝে আছেন তিনি। সকাল থেকেই বেশ চাপ। অভিনেত্রীর চটপট জবাব, ‘১৫ বছরের চেষ্টা আর ভগবানের আশীর্বাদে আজ এই জায়গায় এসে পৌঁছেছি।’

বলিউডে পাড়ি দিয়ে কি তবে টলিউডে আর কাজ করবেন না রিয়া? জানা যাচ্ছে, দুই মাধ্যমেই চুটিয়ে কাজ করতে চান অভিনেত্রী। এই মুহূর্তে নিজেকে আরও বেশি প্রস্তুত করতে চান ভালো কাজের তাগিদে।

রিয়া কিন্তু এখানেই থেমে নেই। বাংলাদেশ, বলিউডের পর তাকে দেখা যাবে বাংলা ছবিতেও‌! জিৎ চক্রবর্তীর আগামী ছবি ‘লটারি জিন্দাবাদ।’ খরাজ মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত-সহ অনেকেই থাকছেন সেখানে। কৌতুকধর্মী এই ছবিতে রিয়া জবরদস্ত পুলিশ অফিসার। বাইকে চড়া, অ্যাকশন দৃশ্য— সবকিছুই থাকবে। যেসব চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝড় বয়ে গেছে টলিউড অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের জীবনে

শাকিবের বরবাদের পর সোজা বলিউডে পা রাখলেন রিয়া

আপডেট সময় : ০৬:৪৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫