ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামেক হাসপাতালকে ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে মানববন্ধন ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : শিক্ষামন্ত্রী জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে: মাহমুদুর রহমান হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ শ্যামলীর কুখ্যাত চাঁদাবাজ যুবদল নেতা মঈন গ্রেফতার জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী অর্ধেক সত্য বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন: দিলারা চৌধুরী আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে

শ্রমিকের রক্ত শুকিয়ে গেলেও মজুরী পরিশোধ করে না: খাইরুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য পদযাত্রা ও পথসভার আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর শাখা।

নগরীর বেড়িপাড়া মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা জজ আদালত হয়ে কোর্ট স্টেসন মোড়ে এসে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের পদযাত্র ও পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর শাখার সহকারী সেক্রেটারি জেনারেল সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর শাখার সাবেক সহকারী সেক্রেটারি হাফেজ খাইরুল ইসলাম, শরিফুজ্জামান হাসান, শামীম উল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াত ইসলামীর নেতা মো: কামরুজ্জামান সোহেল, মাওলানা ফরিদ উদ্দিন আখতারসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতা খাইরুল ইসলাম বলেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরী পরিশোধ করে দাও। কিন্তু বাস্তব ক্ষেত্রে এমনো মালিক আছে যারা শ্রমিকের রক্ত শুকিয়ে গেলেও মজুরী পরিশোধ করে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রমিকের রক্ত শুকিয়ে গেলেও মজুরী পরিশোধ করে না: খাইরুল ইসলাম

আপডেট সময় : ০৮:০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫