ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

দুপুরের আগেই ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় আজ দুপুরের মধ্যেই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রযোজ্য পূর্বাভাসে অন্তত ৯টি অঞ্চলের জন্য এ সতর্কতা জারি করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ী ঝড়ো হাওয়া বইতে পারে। এতে নদীপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

সতর্কতার আওতায় থাকা এলাকাগুলো হলো: ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আগের রাতের সার্বিক পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় এবং রংপুর ও চট্টগ্রামের কিছু স্থানে অস্থায়ী ঝড়ো হাওয়া, বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এমনকি অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তবে তাপমাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুপুরের আগেই ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি

আপডেট সময় : ০৩:৫৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬