ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
  ৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির: সোচ্চার-এর জরিপ তারেক রহমান-খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস: সোচ্চার-এর জরিপ বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশি হামলায় মহিলা জামায়াতের নিন্দা বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু হাদি হত্যার তদন্তে রোববার জাতিসঙ্ঘে চিঠি দেবে সরকার ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে: সালাম ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি: রয়টার্সকে তারেক রহমান জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল ছাত্রশিবির: ডা. জাহাঙ্গীর

রাজশাহী জেলায় ৫ বছরের নিচে প্রায় ৩ লাখ ৭৩ হাজার শিশুকে আজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ৫ বছরের নিচে শিশুকে ক্যাপসুল খাওয়ানো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রাজশাহী জেলায় ৫ বছরের নিচে প্রায় ৩ লাখ ৭৩ হাজার শিশুকে আজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সিভিল সার্জন ও সিটি করপোরেশনের শতাধিক নির্ধারিত কেন্দ্র সহ ভ্রাম্যমান কেন্দ্রগুলোতে শিশুদেরকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে এবং বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল সহ অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধের জন্য সরকার শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালন করছে।

জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় যৌথ ভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আগে এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন এবং সচেতনতা বৃদ্ধির জন্য রাজশাহী জেলা সিভিল সার্জন ও রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ পৃথক ভাবে নাগরিকদের মাঝে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করে।

ক্যাম্পেইনের আওতায় থাকা মোট ৩ লাখ ৭২ হাজার ৩৯৮ জন শিশুর মধ্যে রাজশাহী ৯ টি উপজেলা রয়েছে ৩ লাখ ৫ হাজার ৭৭৮ জন এবং সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে ৬৬ হাজার ৬২০ জন শিশু। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী জেলায় ৫ বছরের নিচে প্রায় ৩ লাখ ৭৩ হাজার শিশুকে আজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ৫ বছরের নিচে শিশুকে ক্যাপসুল খাওয়ানো

আপডেট সময় : ০৭:০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫