ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করছে না অন্তর্বর্তী সরকার

ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করছে না অন্তর্বর্তী সরকার : এ কে আজাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

নিরাপত্তাহীনতা, মামলা-হামলা, উচ্চ সুদের হার, ডলারের উচ্চমূল্য, জ্বালানি সংকট, অতিমাত্রায় ইউটিলিটির খরচসহ নানান সংকটে এখন নাজুক পরিস্থিতি পার করছে দেশের ব্যবসা-শিল্প খাত। সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করছে না অন্তর্বর্তী সরকার। দেশের শীর্ষ কয়েকজন ব্যবসায়ী-উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

দেশের অন্যতম শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান হামীম গ্রুপ।

এই গ্রুপের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআিইয়েরও সাবেক প্রেসিডেন্ট।
ওয়ান-ইলেভেনের সময় এই ব্যবসায়ীর কাছ থেকেও জোর করে টাকা নিয়ে নেওয়া হয়। ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘বিনিয়োগ তো হচ্ছে না।

নতুন বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। এখন যে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, তার জন্য আসলে এই সরকার নয়; বরং অতীতের সরকারগুলোই দায়ী। কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট করা হয়েছে।’
তিনি বলেন, ‘ডলারসহ নানান সংকটে সব দিকে কেবলই শূন্যতা।

এ অবস্থার মধ্যে ব্যবসায়ীদের সাফার করতে হচ্ছে। বহুমুখী সমস্যা দেখা দিচ্ছে। সুদের হার ৯ থেকে বেড়ে ১৪ থেকে সাড়ে ১৪ শতাংশ হয়েছে। এ ছাড়া এই সরকার ব্যবসায়ী মহলের সঙ্গে পরামর্শ করছে না। এটা আরেকটা সমস্যা।
পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করলে এমনটি হতো না। আগের রাজনৈতিক সরকারগুলো তাই করত। কিন্তু অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের সঙ্গে দূরত্ব বজায় রাখছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করছে না অন্তর্বর্তী সরকার

ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করছে না অন্তর্বর্তী সরকার : এ কে আজাদ

আপডেট সময় : ০২:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫