ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৬৭৪৮ টি এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান প্রধান উপদেষ্টার আমাকে টার্গেট করা হচ্ছে : মির্জা আব্বাস

জুলাই বিপ্লবে গণহত্যার বিচার চেয়ে রাজশাহীতে শিবিবের বিক্ষোভ-সমাবেশ

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জুলাই বিপ্লবে গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর রেলগেট থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরের নেতাকর্মীরা।

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের অংশ হিসেবে এর আয়োজন করা হয়। মিছিলটি নগরের সাহেব বাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের যে গণহত্যা হয়েছে তার সুষ্ঠু তদন্ত হতে হবে। যারা এই গণহত্যার নির্দেশ দিয়েছেন এবং যারা সরাসরি হত্যাযজ্ঞ চালিয়েছেন তাদের প্রত্যেকে বিচারের আওতায় আনতে হবে ও শাস্তি কার্যকর করতে হবে। এসময় বক্তরা অভিযুক্ত সবার ফাঁসি দাবি করেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির কলেজ কার্যক্রম সম্পাদক মো: সফিউল্লাহ। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পদক সাইদুল ইসলামসহ রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয়ের নেতারা বক্তব্য রাখেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই বিপ্লবে গণহত্যার বিচার চেয়ে রাজশাহীতে শিবিবের বিক্ষোভ-সমাবেশ

আপডেট সময় : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪